প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
রূপগঞ্জ উপজেলা এলজিইডির উন্নয়নমূলক কাজের ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এলজিইডির ঠিকাদার সমিতির ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এলজিইডির উদ্যোগে উন্নয়নমূলক কাজের ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম ও জিসান আহমেদ সরকার।এলজিইডির ঠিকাদারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, অত্র অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলা প্রকৌশলী বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে শতভাগ গুনগত মান নিশ্চিত করে উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv